৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নিহার কান্ত দাস (২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত নিহার রাজশাহী জেলার তানোর উপজেলার পালপাড়া এলাকার শ্রী নিমাই কান্ত দাসের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭৭০ গ্রাম হেরোইনসহ নিহার কান্ত দাসকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই র‌্যাবের ডিএডি মো. মোক্তার হোসেন বাদি হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. ওসমান গনি নিহার কান্ত দাসকে অভিযুক্ত করে একই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ   দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ জানান, আজকে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. ওসমান গনি শ্রী নিহার কান্ত দাসকে অভিযুক্ত করে একই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৩

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

৪

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৫

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৬

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৭

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

১০

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

১২

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১৪

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৬

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৮

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST