৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে: দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে আছে ষড়যন্ত্রকারী (শেখ হাসিনা)। সে চায়, বাংলাদেশে কোনোভাবে যাতে ভোট না হয়, ভোট না করে কীভাবে পদ্মা নদীর এপারে চলে আসা যায়। ওই ষড়যন্ত্রকারী বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামকে হত্যা করেছে। মাওলানাদেরকে জেলে ভরে জঙ্গি বানিয়েছে। আমরা বলে দিতে চাই, ওই ষড়যন্ত্রকারী ও তার দোসরদের জায়গা এই বাংলাদেশের মাটিতে আর হবে না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বুধবার (৫ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিগত সাত মাসে দেশের কোনো সংস্কার করতে পারেনি। তারা কোনো সংস্কার করতে পারবেও না। সংস্কারের কথা বলে তারা কালক্ষেপণ করছে।

তিনি বলেন, যতদ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্বকভাবে অবনতি হয়েছে। দেশের মানুষ গত ১৮ বছর কোনো ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ তাই ভোট দিতে মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে বিলীন ৭০টি বাড়ি

নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST