৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

গায়ে ওড়না দাও, বোরকা পরো— অভিনেত্রীর উদ্দেশে সানা খান

অনলাইন ডেস্ক : সদিচ্ছায় অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। ‘বিল্লো রানি’র মতো আইটেম গান ছিল সানার ক্যারিয়ারে। শুধু তাই নয়, বিতর্কিত শো ‘বিগ বস্‌’-এ প্রতিযোগী হয়েও আলোচনায় ছিলেন।

কিন্তু ধর্মের টানে সব ছেড়েছেন তিনি। ভারতীয় এক মাওলানাকে বিয়ে করে পুরোদমে সংসারী হয়েছেন। বর্তমানে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

এরই মধ্যে সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিওতে দেখা মিলল সানা খানের। সেখানেই সম্ভাবনাকে বোরকা পরতে বলেন তিনি। একইসঙ্গে ওরনা ব্যবহারেরও পরামর্শ দেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   দেবের ‘ধূমকেতু’ ব্যস্ততার মাঝে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী

একটি ভিডিও সামনে এসেছে সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত সম্ভাবনা। পরনে তার কুর্তি ও লেগিন্স। অন্যদিকে সানা পরেছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়ানা নেই দেখেই চটে যান সাবেক এই অভিনেত্রী।

সম্ভাবনাকে উদ্দেশ্য করে সানা বলেন, ‘একটা ভালো সালোয়ার কামিজ নেই, গায়ে ওড়না দেও। পারলে একটা বোরকা আনো।’

আরও পড়ুনঃ   সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী

সানার সেই মন্তব্যের জবাবে সম্ভাবনা জানান, ‘আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে যার ফলে কিছুই গায়ে ধরছে না। আর ওজন কমানোর চেষ্টাও করছি না। মানুষ আমাদের কথা শুনতে চায়, কী পরে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়।’

দুইজনের এই আলোচনার ভিডিও নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই সানার সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ পোশাককে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST