৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া) : বগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ডে ট্রাক ও বাসচাপার আলাদা দুটি ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টা ও বিকেল পৌনে ৪টার দিকে একজন রিকশাচালক ও অজ্ঞাতনামা এক কিশোর (১৫) নিহত হয়।

প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত তাঁদের মহাসড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে। এ সময় মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ডে ফ্লাইওভার অথবা আন্ডারপাসের দাবি করেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। তবে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, ট্রাফিক আইন না মানায় এমন ঘটনা ঘটছে।

সকাল ১০টার দিকে মহাসড়কের মাঝিড়া ফুটওভারের নিচে ট্রাকচাপায় নিহত হন উপজেলার খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মো. ফাযেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (২১)।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

পালিয়ে যাওয়ার সময় বগুড়া-শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলেন, মহাসড়কের পাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের সড়ক থাকলেও রিকশা চালিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাচ্ছিলেন মিরাজুল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক মিরাজুলকে চাকায় পৃষ্ট করে একই গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির মামা শ্বশুর রনি আহমেদ বলেন, মিরাজুলের স্ত্রীসহ দুটি ছোট সন্তান রয়েছে। রিকশা চালিয়ে তাঁর সংসার চলত। মিরাজুলের মৃত্যুতে সন্তান দুটি এতিম হয়ে গেল এবং একটি পরিবার ধ্বংস হয়ে গেল।

অপরদিকে বিকেল পৌনে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে ঢাকাগামী একটি বাস থেকে পড়ে যায় এক কিশোর। পেছন থেকে আসা আরেকটি বাস তাকে পৃষ্ট করে পালিয়ে যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মহাসড়কে বিক্ষুব্ধ জনতার সঙ্গে থাকা শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সহসভাপতি আবুল বাশার বলেন, মহাসড়কের মাঝিড়া দিয়ে যানবাহন পারাপারের কোনো সুযোগ রাখা হয়নি। একটি ফুটওভার রয়েছে; যেটা দিয়ে শুধু সুস্থ মানুষ পারাপার হতে পারেন। মাঝিড়া এলাকায় একটি ফ্লাইওভার অথবা আন্ডারপাস জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জনগণ এই দাবি করে আসছেন।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘মহাসড়কে ট্রাফিক আইন না মানায় এই ঘটনাগুলো ঘটছে। মাঝিড়ায় একটি ফুটওভার রয়েছে, কিন্তু সেটি ব্যবহার না করে অনেকে মহাসড়কের ভেতর দিয়ে চলাচল করায় দুর্ঘটনা ঘটছে। জনগণের দাবির বিষয়ে আমি কিছু বলতে পারব না। এটা সড়ক ও জনপথের বিষয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST