৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বারনই নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আলতাফের বাড়ি পবার বাগসারা নওদাপাড়া গ্রামে। রোববার রাত ৮টা থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

আরও পড়ুনঃ   ঢামেক থেকে আটক হওয়া সেই ভুয়া নারী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পুলিশ জানায়, আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তাঁর ভ্যানটি পাওয়া গেছে। আলতাফের মৃত্যু কীভাবে হয়েছে, তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ   রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST