৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে কংগ্রেস নেত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রেমিক

অনলাইন ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল।

দিন দুয়েক আগে একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরপরই তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার হরিয়ানা রাজ্যের রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের পাশ থেকে একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার হয়। তারপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার দুদিন পরে অবশেষে এক অভিযুক্ত গ্রেপ্তার করা হলো।

সোমবার হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার গভীর রাতে দিল্লি থেকে দু’জন যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেপ্তার করা হয় আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   নারী কর্মীদের সঙ্গে যৌনতা, সন্তান নেওয়ার প্রস্তাব দেন মাস্ক

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেইল করে কয়েক লাখ রুপি নিয়েছিলেন। সেই রাগেই ওই কংগ্রেস নেত্রীকে খুন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে যে ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই সূত্রেই তদন্তকারীদের অনুমান, হিমানীকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে।

হিমানীর মা সবিতা সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, “আমি নিশ্চিত অভিযুক্ত পরিচিত কেউ। তিনি হয় দলের (কংগ্রেস) কেউ, অথবা তিনি আমাদের আত্মীয়। হিমানীর বন্ধুও কেউ হতে পারেন। কারণ তারাই বাড়িতে আসতে পারেন। আমি নিশ্চিত কেউ আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। তাই মেয়ে প্রতিবাদ করে। আর সেই কারণেই এই ঘটনা।”

আরও পড়ুনঃ   মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প

অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবিও তুলেছেন হিমানীর মা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হত্যার আগে হিমানীকে ব্যাপক মারধর করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। গলায় স্কার্ফ জড়ানো ছিল হিমানীর। এটা থেকে পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তাকে।

প্রসঙ্গত, হিমানী নারওয়াল হরিয়ানার কংগ্রেস নেত্রী। রাজ্যটিতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুল গান্ধীর সঙ্গী ছিলেন তিনি। কংগ্রেসের একটি সূত্রের দাবি, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র এবং তার ছেলে দীপেন্দ্র হুডার ঘনিষ্ঠ ছিলেন ওই তরুণী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST