২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা (ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভায় তিনি নাগরিক সেবা সুনিশ্চিতকরণে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্বপালনসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ৩য় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, কর্পোরেশনের দাপ্তরিক প্রয়োজনে কম্পিউটার,ইলেক্ট্রিক্যাল সামগ্রী ক্রয় এবং ফুটপাত সংলগ্ন ড্রেনের ঢাকনা প্রতিস্থাপন, নগর ভবন সংস্কার, নগর ভবন গ্রীণ প্লাজা চত্বর ব্যবহার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য বকেয়া পরিশোধসহ সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতিসহ বিবিধ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ   প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ওয়াসার ডিএমডি আল্লা হাফিজ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, সামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মোঃ কবীর হোসেন, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) সাবিনা ইয়াসমিন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আক্তার হামিদ খান, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সহকারী পরিচালক ডাঃ রোজী আরা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাহিন ফাইজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST