১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্ম পড়াশোনা করলেও সাংবাদিকতায় আসছেন না : প্রেস সচিব

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রচুর তরুণ সাংবাদিকতায় পড়াশোনা করছেন, যারা সাংবাদিকতায় আসেন না।

রাজশাহীর টেলিভিশন সাংবাদিক মাসুমা আকতারের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন প্রেস সচিব।

শুক্রবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ স্মরণ সভার আয়োজন করে।

এ সময় প্রেস সচিব বলেন, মাসুমা আক্তার যে উদাহরণটা তৈরি করলেন তা সামনে রেখে অনেক তরুণ সাংবাদিকতা পেশায় আসবেন।

আরও পড়ুনঃ   অনিয়ম ধরতে স্কুলে হাজির এমপি আসাদ

সাংবাদিক মাসুমার স্মৃতি রক্ষার্থে নারী জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

সড়ক দুর্ঘটনায় নিহত এখন টেলিভিশনের সাংবাদিক মাসুমা আকতারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘সাংবাদিক মাসুমার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। উত্তরাঞ্চলে নানান চ্যালেঞ্জ নিয়ে মাসুমা যে সাংবাদিকতা করে গেছেন তা স্মরণীয়। মাসুমা তার জীবন দশায় সাংবাদিকতায় অনেক বড় ভূমিকা রেখে গেছেন।’

আরও পড়ুনঃ   অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: আসিফ নজরুল

শোকসভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ. ম সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, দেশ টেলিভিশনের রাজশাহী প্রধান কাজী শাহেদ, এস এ টিভির ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST