২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন ছিল গত মঙ্গলবার। তার জন্মদিনের পার্টির একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে অভিনেত্রী উর্বশীর সঙ্গে দেখা মেলে আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরিকে। দেখা যায়, উর্বশীর সঙ্গে নাচছেন ওরি। নাচতে নাচতে আচমকা উর্বশীকে ধাক্কা দেন ওরি। তার ধাক্কায় হোঁচট খান উর্বশী। আর তা নিয়েই নানা প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মাঝে।

আরও পড়ুনঃ   সিআইডিতে অভিনয় করে এপিসোড প্রতি কত টাকা নেন দয়া-অভিজিৎরা

উর্বশীকে ধাক্কা দেওয়ার সেই ভিডিও শেয়ার করেছেন ওরি নিজেও। সেখানে উর্বশীকে নিয়ে রসিকতা করে ওরি লেখেন, ‘বিশ্বের প্রথম কোনো নারীকে আমি ধাক্কা দিয়েছি।’

ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘গুড জব।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ডাকু মহারাজে উর্বশীর জায়গা নেবেন ওরি।’ আবার রসিকতার আড়ালে আদতে ওরি উর্বশীকে বিদ্রুপ করলেন বলেও নেটিজেনদের অনেকের মন্তব্য ছিল।

আরও পড়ুনঃ   এত গালাগাল শুনেছি যে এখন গায়ে লাগে না : স্বস্তিকা

এর আগে দুবাই স্টেডিয়াম থেকে ওরি ও উর্বশীর একটি ভিডিও সামনে এসেছিল। এই ভিডিওতে ওরি ও উর্বশীকে একই গানে নাচতে দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ে যান ওরি ও উর্বশী। সেখানে ঊর্বশীর গালে চুমু খেতে দেখা যায় ওরিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST