২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

অনলাইন ডেস্ক : সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এমনকি কেউ কেউ তাকে ইতিহাসেরও সেরা ফুটবলার মনে করে থাকেন। আর্জেন্টাইন এই গ্রেটও নাকি সতীর্থদের থেকে ফুটবলের কৌশল শেখেন! বিশেষ করে, স্পট কিকে উন্নতি করতে নেইমার জুনিয়রের থেকে পরামর্শ নিয়েছিলেন মেসি।

ক্লাব ফুটবলে একাধিক ক্লাবে এক সঙ্গে খেলেছেন নেইমার ও মেসি। সর্বশেষ পিএসজিতে খেলার সময় পেনাল্টিতে ভালো করার ব্যাপারে নেইমারের পরামর্শ নিয়েছিলেন মেসি, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

মেসি ও নেইমার প্রথমে একসাথে খেলেন বার্সেলোনায়। ওই সময়ে ব্রাজিলিয়ান তারকা পেনাল্টি নেওয়ায় ছিলেন বেশ দক্ষ। সেই তুলনায় মেসি ছিলেন কিছুটা পিছিয়ে। তবে গত কয়েক বছরে স্পট কিকে অভূতপূর্ব উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

নেইমার বলেন, ‘আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি। একদিন আমরা অনুশীলনে ছিলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি এত ভালো পেনাল্টি কীভাবে নাও?’ আমি মনে মনে বললাম, ‘আপনি কি পাগল? আপনি মেসি, তাই আমি যদি এটা করতে পারি, তাহলে আপনিও পারবেন।’

‘আমি তাকে সেটা শিখিয়েছি পরে এবং তিনি অনুশীলন করেছেন। (কাতার) বিশ্বকাপে তিনি এই কৌশল কাজে লাগিয়ে অনেক গোল করেছিলেন। মাত্র একবারই তিনি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকাতে পারেননি, আর সেটাই তিনি মিস করেছেন।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বার্সায় যোগ দেওয়ার সময় রিয়াল মাদ্রিদ থেকেও অফার পেয়েছিলেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের অফারটি একটি ব্ল্যাংক চেক ছিল, তারা আমাকে বলেছিল যে আমি যা চাই তাই নিতে পারি … তবে আমি হৃদয় দিয়ে শুধু বার্সাকেই চেয়েছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST