২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই দশা বাংলাদেশ ও আয়োজক পাকিস্তানের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে মাত্র পাঁচ দিন টুর্নামেন্টে টিকেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, ২৯ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ইতোমধ্যে দর্শকের ভূমিকায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) দুই দল মুখোমুখি হবে। ব্যর্থতার টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে রাঙাতে চাইবে দুই দলই। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ   অলিম্পিকে নতুন মহাপরিচালক

রাওয়ালপিন্ডিতে একদিন আগেই অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। বিরূপ আবহাওয়ার কারণে কোনো বল মাঠে গড়ায়নি। একই মাঠে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষটা অন্তত জয়ে রাঙাতে চাইবে দুই দলই। তবে আগামীকালকের রাওয়ালপিন্ডির আবহাওয়া আপডেট সমর্থকদের হতাশ করতে পারে।

আরও পড়ুনঃ   পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি

ওয়েদার রিপোর্ট বলছে, এদিন রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের বেশি। বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির জোর শঙ্কা রয়েছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১০

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১১

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১২

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৩

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৪

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৫

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৭

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৮

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৯

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST