২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক : গত সপ্তাহে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাত দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র পর্যায়ে বাংলাদেশ আজই প্রথম আরব আমিরাতের বিপক্ষে খেলবে।

ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল ভোরে দুবাই পৌছান। খানিকটা বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যায় অনুশীলন করতে হয়েছে আফিদাদের। মধ্যপ্রাচ্য গরম হলেও দুবাইয়ে এখন শীতল আবহাওয়া। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক, ‘বাংলাদেশেও শীত ছিল। এখানে একটু ঠান্ডা সমস্যা হলেও সমস্যা হবে না।’

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

বাংলাদেশ এএফসির বয়সভিত্তিক আসরগুলোতে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে বিগত সময়ে। সিনিয়র দলের মুখোমুখিতে জয় খুব সহজ হবে না সেটা অনুধাবন করছেন বৃটিশ কোচ পিটার বাটলার, ‘আরব আমিরাতের নারী দল লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের দলে অনেক খেলোয়াড় নতুন কিন্তু তারা প্রতিশ্রুতিশীল।’

ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় নতুন এক বাংলাদেশ মাঠে নামবে। নিয়মিত অধিনায়ক সাবিনাসহ সিনিয়র ১৮ জন ছাড়া লড়াইয়ে নামতে হচ্ছে। সর্বশেষ সাফের দল থেকে ৮ জন আছেন ২৩ সদস্যের নতুন স্কোয়াডে। এই ৮ জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধু আফঈদা খন্দকার। বাকি ১৫ জনই অনূর্ধ্ব-২০ দলের। যাদের মধ্যে ৯ ফুটবলারের আন্তর্জাতিক অঙ্গনে কোনও অভিজ্ঞতা নেই।বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩২ আর আমিরাত ১১৬।

আরও পড়ুনঃ   দেশব্যাপী ছাত্র হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাস্তায় রাবি শিক্ষকরা

বৃটিশ কোচ পিটার বাটলার গতকাল সন্ধ্যায় দুবাইয়ে অনুশীলনেও শৃঙ্খলার বুলি আওড়িয়েছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও বাফুফে এই সফরে কোনো অভিজ্ঞ ম্যানেজার দেয়নি। কোচিং স্টাফের একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। বিদেশ সফরের জন্য সরকারের অনুমতি আদেশে অবশ্য তার পদবী সহকারী কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST