২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

অনলাইন ডেস্ক : নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করলেন, প্রযোজকরা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। সরাসরি বাজে কোনো প্রস্তাব না দিলেও বিভিন্ন লোভনীয় অফার দেখিয়েছেন।

মিষ্টির ভাষায়, ‘অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন। সরাসরি বাজে প্রস্তাব দেননি, তবে প্রেম করতে চেয়েছেন। বিভিন্ন অফার দিয়েছেন। এই যেমন- গাড়ি দেবেন, টাকা দেবেন, বাড়ি দেবেন— এসব অফারও দিয়েছেন।’

আরও পড়ুনঃ   আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

এসময় একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করে এই নায়িকা বলেন, ‘একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিল। মার্সিডিজ বেঞ্জ। সেটার মূল্য আনুমানিক ১ কোটি ২৫-২৬ লাখ টাকা হবে।’

এর আগে এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, ‘মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সে সময়ে উনি ডেকেছিলেন আমাকে, রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাই নি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করে, যা স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুনঃ   হঠাৎ কেন বিয়ের সাজে অপু বিশ্বাস

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST