২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে পুলিশের লাঠিপেটা

অনলাইন ডেস্ক : সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। তাঁরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে এবং কয়েকজন শিক্ষককে আটকের পর ছেড়ে দেওয়া হয়।

পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে ১টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষাভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাঁধে উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশের তোপের মুখে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

এই বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছি। তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেছি। কিন্তু তারা সড়ক না ছাড়ায় তাদের ২-১ জনকে আটক করায় তারা দেড়টার দিকে সড়ক ছেড়ে দেয়। পরে আটককৃতদেরও ছেড়ে দিয়েছি।’

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শিক্ষকেরা অংশ নেয়। টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) প্রতীকী অনশনে বসবেন আর রোববার (২৩ ফেব্রুয়ারি) ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

শিক্ষকেরা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই সরকারের কাছে দাবি বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তারা। পুলিশের বাধায় দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST