২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দান, দুটি ভিন্ন ভূমিকাতেই বাজিমাত করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খান। যদিও তার বর্তমান সময়টা কাটছে মামলার বেড়াজাল ও কারাগারের বদ্ধ প্রকোষ্ঠে। এরই মাঝে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার তাদের একটি স্টেডিয়ামকে ইমরান খানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধীতার মুখে পড়েছে সেই সিদ্ধান্ত।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ বলছে, গতকাল (শুক্রবার) ‘পেশাওয়ার আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের’ নাম বদলে ‘ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম’ করার অনুমোদন দিয়েছে খাইবার পাখতুনখোয়ার ক্যাবিনেট। প্রদেশের একমাত্র ক্রিকেট স্টেডিয়ামের নাম পাল্টানোর পরিকল্পনা আগে থেকেই জানিয়ে আসছিল রাজ্য সরকার। দেশের ক্রীড়াঙ্গনকে নেতার ভূমিকায় ভিন্ন কাঠামোয় ‍রূপ দেওয়ার স্বীকৃতি হিসেবে পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীকে এই মর্যাদা দিতে চায় তারা।

আরও পড়ুনঃ   পারস্পরিক উদ্বেগের কথা একে অপরকে জানাল ঢাকা-দিল্লি

কেপি’র (খাইবার পাখতুনখোয়া) প্রধানমন্ত্রী আলি আমিন খান গান্দাপুর একদিন আগে স্টেডিয়ামের নামকরণ প্রস্তাবের সারমর্ম স্পোর্টস বিভাগকে জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, ক্রীড়া বিভাগ থেকে স্থানীয় সিটি কর্পোরেশন ও প্রাদেশিক সরকারের অধীনে ১৯৮৬-৮৭ সালে এই স্টেডিয়াম স্থানান্তরিত হয়। পরবর্তীতে পাকিস্তান ও ভারতের যৌথভাবে আয়োজিত ১৯৯৬ বিশ্বকাপের সময় সুযোগ-সুবিধা বাড়ানো হয় আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের।

এর আগে এই ভেন্যুতে আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে এবং প্রথম শ্রেণির ম্যাচের পাশাপাশি ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতাও আয়োজিত হত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত ও জিম্বাবুয়ের মতো দেশও এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। স্টেডিয়ামের নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন আরবাব নিয়াজ পরিবার। তার সন্তান ও সাবেক রাজ্য প্রধান আরবাব শেহজাদ এক সময় ইমরান খানের পরামর্শকও ছিলেন। তিনি নতুন নামকরণের এই সিদ্ধান্তকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্তুষ্ট করার একটি কৌশল বলে মনে করছেন।

আরও পড়ুনঃ   আনসারের শীর্ষ পর্যায়ে রদবদল

আরবাব শেহজাদ বলছেন, তার বাবার অবদানের স্বীকৃতি হিসেবে মৃত্যুর পর পেশাওয়ার মিউনিসিপাল কমিটি স্টেডিয়ামটি নামকরণ করেছিল। এমনকি ইমরান খান নতুন করে নামকরণের অনুমোদন দিয়েছেন কি না সেই প্রশ্নও তুলেছেন আরবাব। এ ছাড়া তিনি স্মরণ করে দিয়েছেন যে, এর আগে ইমরান খান জীবিত কারও নামে সড়ক কিংবা কোনো ভবনের নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

অন্যদিকে, ক্রীড়ামন্ত্রী সায়েদ ফখর জাহান ডনকে জানিয়েছেন, স্টেডিয়াম নামকরণের বিষয়টি রাজনীতির বহির্ভূত বিষয়। কারণ ইমরান দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST