২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব : কারিনা

অনলাইন ডেস্ক : এক মাস কেটে গেছে সাইফ আলী খানের উপর হামলার ঘটনার। হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফেরা এরপর স্বাভাবিক ছন্দে ফিরেছেন এ তারকা দম্পতি। নতুন ছবি ‘জুয়েল থিফ’-এর প্রচারে যোগ দিয়েছিলেন সাইফ। অন্য দিকে, কারিনা সংসার দেখভালের পাশাপাশি নিজের কাজও করছেন।

বুধবার রাতে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন। তবে ছবির থেকেও বেশি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তার পোস্টের ক্যাপশন। যেখানে কঠিন সময় কাটিয়ে ছন্দে ফেরার কথা উল্লেখ করেছেন কারিনা।

আরও পড়ুনঃ   ‘এখন অনেকটাই চাপমুক্ত লাগছে’

অভিনেত্রী লিখেছেন, ‘অন্ধকারের পরে আলো আসে। নেতিবাচক বিষয়কে পিছনে ফেলে আনন্দে মেতে উঠুন। আমার প্রিয় মানুষদের সঙ্গে ভালোবাসার মুহূর্ত উদ্‌যাপন করছি। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব।’

বুধবার রাতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল পুরো কাপুর পরিবার। কাপুর পরিবারের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। যে অনুষ্ঠানের কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা গেছে করিনা কাপুর খান, কারিশমা কাপুর, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে নাচতে।

আরও পড়ুনঃ   লজ্জা করে না? ঋতুপর্ণাকে তোপ শ্রীলেখার

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সাইফ আলী খানের উপর হামলা চালায় এক দুষ্কৃতী। এই ঘটনার পর, কারিনা এবং সাইফও বাড়ির নিরাপত্তা জোরদার করেছেন। এমনকি, দুই ছেলের ছবি তুলতেও নিষেধ করেছিলেন পাপারাজ্জিদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST