১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: সারজিস

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিআইআইএসএস মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণশক্তি নিয়ে বাংলাদেশে নতুন একটি ছাত্র-জনতার রাজনৈতিক দল করব, যারা ছাত্র-জনতার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করবে।’

কবে দলটি আত্মপ্রকাশ করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করছি ২৮ ফেব্রুয়ারির মধ্যে এটা হবে। হয়ত ২৪, ২৫, ২৬ তারিখও হতে পারে।’

আরও পড়ুনঃ   প্রত্যেকটি মেয়ের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করব : জামায়াত আমির

সারজিস বলেন, ‘বাংলাদেশে ২৫-৩০ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। তাদের মধ্যে যারা বিগত ১৬ বছরে এবং বিগত ৫৩ বছরে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, খুন, গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন একদম নিষিদ্ধ করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে খুনি হাসিনা নির্দেশদাতা যদি হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই তিন প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা এই দাবি জানিয়েছি।’

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন

তিনি বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসেবে খুনি হাসিনা, আর ভোটার এই তিনের ভেতরে পার্থক্য আছে। দল হিসেবে ভোটারকে অপকর্মের দায় দিতে পারব না।’

আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, সেই দলের হরতাল কর্মসূচি নিয়ে কথা বলা একদমই সমীচীন না।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST