১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব যে কারণে ভেঙে যায়

অনলাইন ডেস্ক : বলিউডের দুই তারকা রানি মুখার্জী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দুজনের একটা সময় ছিল গভীর বন্ধুত্ব। কিন্তু তা একসময় নষ্ট হয়ে যায়। যার নেপথ্যে রয়েছে কিছু জটিল ঘটনা।

গুঞ্জন ওঠে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতেই নাকি মন ভেঙেছিল বাঙালি মেয়ে রানি মুখার্জীর। এও শোনা যায়, বচ্চন পরিবারের বৌমা হওয়ার অনেক শখ ছিল রানির। তা না হতে পারাতেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে থাকে। তবে তা একেবারেই সত্যি নয়!

রানি ও ঐশ্বরিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে বহুদিন ধরেই। সালটা ২০০২। সে সময় মুক্তি পেয়েছিল ‘চালতে চালতে’। ছবিতে ছিলেন শাহরুখ খান ও রানি। তবে রানি কিন্তু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। ভাবা হয়েছিল ঐশ্বরিয়াকেই। সেই মতো শুরু হয়ে যায় শুটিংও। তবে কিছুদিন শুটিং করার পর সরে আসেন ঐশ্বরিয়া।

আরও পড়ুনঃ   দাউদ ইব্রাহিমের অনুষ্ঠানে নাচ? মুখ খুললেন

শোনা যায়, শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার রসায়ন নাকি ভালোভাবে নেননি তার সেই সময়ের প্রেমিক সালমান খান। সেটে গিয়ে শাহরুখ ও পুরো টিমের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল সালমানের। এতটাই বাড়াবাড়ি হয় যে সেই ছবি থেকে সরে আসতে বাধ্য হন ঐশ্বরিয়া; তার জায়গায় নেওয়া হয় রানিকে।

রানি ও ঐশ্বরিয়া ছিলেন বন্ধু। তার ছেড়ে যাওয়া ছবি রানি করছেন জেনেই নাকি মন খারাপ হয় অভিনেত্রীর। রানির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি। সম্পর্ক খারাপ হওয়ার সূত্রপাত সেখানেই। এখানেই শেষ নয়, পরবর্তীতে যখন ঐশ্বরিয়া ও অভিষেক বিয়ে করেন তখন আমন্ত্রণ জানানো হয়নি রানিকে।

আরও পড়ুনঃ   ১৬ বছর পর মায়ের পোশাকে রুনার ১৪ বছরের মেয়ে

বেশ কিছু বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রানি। বলেছিলেন, ‘আমার কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সমস্যা নেই। ওর থাকতে পারে। সে নিজেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আশা রাখছি সামনাসামনি দেখা হলে সব মিটে যাবে।’

এরপর বহুবার সামনাসামনি দেখা হয়েছে তাদের। তবে সমস্যা মেটেনি। আজও দূরত্ব বজায় রেখে চলেন বলিউডের এই দুই সুন্দরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১১

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১২

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৩

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৪

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৫

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৬

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৯

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

২০

Design & Developed by: BD IT HOST