১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে শিরোপার দৌড়ে দেখছেন ভারতের সাবেক স্পিনার

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর বাকি আর একটা দিন। এখন থেকেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত বনেদী এই আসরের হিসেবনিকেশ নিয়ে। দিনকয়েক আগে থেকেই ক্রিকেট দুনিয়ার সাবেক ক্রিকেটাররা নিজেদের ফেভারিট দলের নাম জানান দিয়ে আসছিলেন বিভিন্ন মাধ্যমে। মাইকেল ক্লার্কের যেমন চ্যাম্পিয়ন হিসেবে পছন্দ ভারতকে। আবার বীরেন্দ্র শেবাগের পছন্দ অস্ট্রেলিয়াকে।

সাবেক ক্রিকেটারদের অনেকেই বাংলাদেশকে রাখছেন হিসেবের একেবারেই বাইরে। তিনবারের বিশ্বকাপজয়ী তারকা রিকি পন্টিংয়ের চোখে বাংলাদেশের চেয়ে এই আসরে আফগানিস্তানেরই ভালো করার সম্ভাবনা বেশি। আবার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ভাষ্য, অঘটন ঘটাবার সামর্থ্য থাকলেও খুব বেশি কিছু করা হচ্ছে না বাংলাদেশ দলের। একই তালিকায় আছেন আরও অনেকেই।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

কিন্তু ব্যতিক্রম যেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ভারতের হয়ে সর্বমোট ৪৬ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই স্পিনার বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলের মতামত অংশে বাংলাদেশকে একেবারে শিরোপার দাবিদার হিসেবেই উল্লেখ করেছেন তিনি।

টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে বীরেন্দর শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন কিংবা দীনেশ কার্তিকরা বেছে নিয়েছিলেন আফগানিস্তানের নাম। তবে বাংলাদেশকে ‘খুবই বিপজ্জনক এক দল’ উল্লেখ করে মুরালি কার্তিক ডার্ক হর্স হিসেবে নাজমুল শান্তর দলের নামই সামনে এনেছেন।

আরও পড়ুনঃ   সাম্প্রতিক সময়ে ভারতের ভূমিকা অগ্রহণযোগ্য: জামায়াতের আমির

সেমিফাইনালের প্রশ্নেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মুরালি কার্তিক। ভারতের পাশাপাশি বাংলাদেশকেই সেমিতে দেখছেন সাবেক এই অফস্পিনার। অন্যগ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। এমনকি চ্যাম্পিয়ন দলের নাম বলতে গিয়েও ভারতের সঙ্গে বাংলাদেশকে রেখেছেন তিনি।

যদিও মূল আসর আগামীকাল থেকেই মাঠে গড়াবে। তবে বাংলাদেশের এবারের মিশন শুরু হবে তার পরের দিন থেকে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এরপরেই ফিল সিমন্স শিষ্যরা চলে আসবে মূল ভেন্যু পাকিস্তানে। সেখানেই তাদের পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST