১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে জনবল নিয়োগ শুরু করেছে টেসলা

অনলাইন ডেস্ক :  ভারতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনবল নিয়োগ শুরু করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান-হাত হিসেবে পরিচিত টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কয়েক দিন পর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

টেসলার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বাণিজ্যিক রাজধানী-খ্যাত মুম্বাইয়ে এক ডজনের বেশি পদে জনবল নিয়োগের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে টেসলার কার্যক্রম পরিচালনার জন্য দিল্লি এবং মুম্বাইয়ে স্টোর ম্যানেজার ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পেশাদারদের জনপ্রিয় নেটওয়ার্ক লিংকডইনে টেসলার অ্যাকাউন্ট থেকে ভারতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি সোমবার পোস্ট করা হয়েছে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মাস্কের বৈঠকের পর টেসলা তড়িৎগতিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদিও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বাণিজ্যিক নাকি মার্কিন সরকারি স্বার্থে মোদির সঙ্গে ওই বৈঠক করেছেন, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

আরও পড়ুনঃ   নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে বিশ্ব : ট্রাম্প

বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে দীর্ঘদিন ধরে নিজের বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ চেয়ে আসছিলেন ইলন মাস্ক। গত বছর বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে কারখানা ও শোরুম স্থাপনের জন্য জায়গা খুঁজছে টেসলা।

এর পাশাপাশি ভারতে নিজের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিঙ্কের যাত্রাও শুরু করতে চান ইলন মাস্ক। গত বছরের নভেম্বরে ভারতের যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, নিরাপত্তা সংক্রান্ত বিধি-বিধান মেনে চললে ভারতে স্টারলিঙ্ককে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি

২০২৪ সালে ভারত সফর করার কথা ছিল টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের। তখন বলা হয়েছিল, ভারতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিতে পারেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে টেসলার জন্য ভারতীয় বিধি-বিধান ব্যাপক প্রতিকূল হিসেবে উল্লেখ করে সেই সফর বাতিল করেন তিনি।

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার ছোট হলেও তা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করতে পারে টেসলা। ক্রমবর্ধমান চীনা প্রতিযোগিতা ও বার্ষিক বিক্রয় ঘিরে বর্তমানে মন্দায় রয়েছে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST