১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। কিন্তু নতুন সিনেমায় যোগ দিয়ে আবার সেই ব্যস্ততা জেগে উঠল অভিনেত্রীর। শুধু তাই নয়, শোবিজের পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে আবদ্ধ রেখেছেন। মিথিলা শুধু অভিনেত্রী কিংবা মডেলই নন, শিক্ষকতা ও গবেষণায়ও সক্রিয় তিনি; যেখানে তার পরিচয় ও গুণের কথা উঠে আসে; আসে তার কাজ নিয়ে নানান ব্যস্ততার কথা।

গেল শুক্রবার মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। নদী ও নারী বিষয়ক এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা, সংসার ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   সুইমিংপুলে কি সালোয়ার কামিজ পরে নামবে, প্রশ্ন রুনা খানের

‘জলে জ্বলে তারা’ -তে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গত ৫ বছরে আমি যে ধরনের চরিত্র করেছি সেগুলো থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছি। নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করেছি। এই ‘তারা’ চরিত্রটা আমার অভিনয় জীবনে একটা নতুন সংযোজন। আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি ফুটিয়ে তোলা।’

তবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন মিথিলা। তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারই কাটছিল তাদের। কিন্তু, অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা; আর তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা।

আরও পড়ুনঃ   লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

কিন্তু এসব জল্পনা বা গুঞ্জন মোটেই কানে নেন না মিথিলা। অভিনেত্রীর কথায়, ‘এত ব্যস্ত থাকি আমার সময় নেই এগুলো মাথায় নেওয়ার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই। যারা কাজের মানুষ তারা ঠিকই বুঝে। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের কাজেও ঝামেলা করে না।’

মিথিলা বলেন, ‘যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে। মানুষ কি ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না। আমার পরিবার, সন্তান, আশেপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম, তারা সবাই আমাকে বোঝে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST