১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।

টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গানের মধ্যে দিয়ে দলীয় পতাকা ও থিম সং-এর মধ্য দিয়ে টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়।

এরপর ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে অতিথিবৃন্দ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ   ইনসাফ ও মানবতাপূর্ণ সমাজ গড়ে তুলুন: ড. গালিব

প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, আওয়ামী ফ্যাস্টিস সরকার যুব সমাজকে খেলাধুলা থেকে দূরে রেখে মাদকে নিমজ্জিত করেছিলো। আমরা যুব সমাজকে খেলাধুলার মধ্যে দিয়ে এগিয়ে নিতে চাই। রাজশাহীবাসীকে সুন্দর সমাজ উপহার দিতে চাই। আরাফাত রহমান একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে কোকো ফাউন্ডেশন সারাদেশে বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখবে।

আরাফাত রহমান কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিন বিশ্বনাথ সরকার, বিএনপির শাহ মখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।

স্বাগত বক্তব্য রাখেন- টুর্নামেন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট। সার্বিক তত্বাবধানে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, হাসিবুল আলম শাওন ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিমন।

আরও পড়ুনঃ   বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান জনি, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন, রাজশাহী সড়ক পরিবহন ও কুমার পাড়া রাইডারস।

এ খেলায় মোট ৬ টি দল অংশগ্রহণ করছে, সেগুলো হলো রাজশাহী রেঞ্জার্স, মুক্তি সংঘ, আরসিসি, স্পোর্টস জোন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও কুমার পাড়া রাইডারস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST