১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজের নিষ্প্রভ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক : এখনও শুরু হয়নি আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। প্রাক-মৌসুমের প্রস্তুতিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে হতাশা নিয়ে ফিরেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা। ইন্টার মায়ামির আক্রমণভাগের দুই তারকাই এদিন নিষ্প্রভ ছিলেন। অবশ্য উরুগুইয়ান তারকা সুযোগ পেলে সেটি কাজে লাগাতে পারেননি। ফলে ওরল্যান্ডো সিটির সঙ্গে ২–২ গোলের ড্র নিয়ে ফিরেছে মায়ামি।

আজকের (শনিবার) আগ পর্যন্ত এবারের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোয় পয়েন্ট হারানোর নজির ছিল না ফ্লোরিডার ক্লাবটির। টানা জয় নিয়েই মেসিরা মূল প্রতিযোগিতায় নামার পথে ছিলেন। তবে শেষ ম্যাচটিতে সেই চিত্র আর অটুট থাকেনি। দুইবারই ম্যাচে লিড নেয় ওরল্যান্ডো। মায়ামির হয়ে একটি করে গোল করেন তাদেও আলেন্দে এবং ফাকা ফিকোল্ট। আর ওরল্যান্ডোর পক্ষে গোল করেন মার্টিন ওজেদা ও রামিরো এনরিক।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় নগরভবন মসজিদে দোয়া ও মোনাজাত

ম্যাচটিতে স্বভাবসুলভ ছন্দে দেখা মেলেনি আর্জেন্টাইন মহাতারকার। রোমাঞ্চের আভাস দিয়েছিলেন, নিয়েছিলেন দুটি ফ্রি-কিকও, কিন্তু সেগুলো চলে যায় বেশ বাইরে দিয়ে। অন্যদিকে, ‍সুয়ারেজ একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি কাটা পড়ে। এরপর আরও দুটি হাফ-চান্স ফসকায় তার পা থেকে। এই মৌসুম দিয়ে নতুন করে আরও এক বছর সাবেক উরুগুইয়ান এই তারকার সঙ্গে চুক্তি করেছে মায়ামি।

এদিন খেলায় গোলের সূচনাটা আসে ওরল্যান্ডোর কাছ থেকে। ১৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে মার্টিন ওজেদা ঠান্ডা মাথায় তাদের লিড এনে দেন। ৭ মিনিট পরই সেই লিড ভেঙে মায়ামিকে ম্যাচে ফেরায় তাদেও এবং সুয়ারেজের যৌথ আক্রমণ। বারের কোণা দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তরুণ তাদেও আলেন্দে। ৩৯ মিনিটে আবারও লিড নেওয়ার কাছাকাছি ছিল ওরল্যান্ডো। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। বিরতির পর ৫৪ মিনিটে স্কোরবোর্ড ২-১ করে ওরল্যান্ডো। যা তারা নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ধরে রাখে।

আরও পড়ুনঃ   জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তাদের ভুলেই অবশ্য পয়েন্ট ভাগাভাগির সুযোগ পেয়ে যায় মায়ামি। ওরল্যান্ডো সেন্টারব্যাকের অনিয়ন্ত্রিত বল পেয়ে রামিরো এনরিক সহজ সুযোগটি কাজে লাগান। নিকট দূরত্ব থেকে গোল করে মায়ামিও মাঠ ছাড়ে ড্র নিয়ে। এর আগপর্যন্ত প্রাক-মৌসুমের চারটি ম্যাচে টানা জিতেছিল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

আগামী মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসি-সুয়ারেজরা ক্লাবটির হয়ে মূল প্রতিযোগিতায় মৌসুমের প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ স্পোর্টিং কেসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

১০

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

১২

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

১৩

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১৪

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১৬

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৭

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৮

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৯

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

২০

Design & Developed by: BD IT HOST