১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পরিবার তুলে প্রিয়াঙ্কাকেও প্রশ্ন করেন রণবীর, খেয়েছিলেন ধমক!

অনলাইন ডেস্ক : ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে থামছে না শোরগোল। আর এতে নেটিজেনদের পাশাপাশি সেলিব্রিটিরাও তার মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। চোখের পলকে হারাচ্ছেন অনুসারীদেরও। কারণ, সেই শো-এ নিজের হাস্যরস দেখাতে গিয়ে এক প্রতিযোগীর বাবা-মায়ের গোপন মুহূর্ত প্রসঙ্গে মন্তব্য করে বসেন ইউটিউবার রণবীর।

তবে এ ঘটনা এবারই নতুন নয়! এর আগেও পরিবার প্রসঙ্গ তুলে বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে ধমক খেয়েছিলেন রণবীর। কিন্তু কী এমন বলেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরীকে?

আরও পড়ুনঃ   জড়িয়ে ধরেছেন যুবক, পার্নোর জীবনে নতুন প্রেম!

জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী থেকে বহু ক্রিকেট তারকারাও আসতেন রণবীরের অনুষ্ঠানে। সেভাবেই বছর দেড়েক আগে রণবীরের অনুষ্ঠানে যান প্রিয়াঙ্কা চোপড়া। তখন রণবীর তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি পারিবারিক অনুষ্ঠানে এখনও যেতে পারেন, এমন খ্যাতির পরও কি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন?’

এতেই খানিক বিরক্ত হন প্রিয়াঙ্কা। ধমকের সুরে অভিনেত্রী বলেন, ‘তুমি কি বলতে চাইছো আমি খ্যাতি পেয়েছি বলে ভাইয়ের বিয়েতে নাচব না! পরিবার সবার আগে। খ্যাতিটা আমার কাজের অংশ। আমি কাজ করি জীবনে বেঁচে থাকার জন্য। আর তার সঙ্গে হাত ধরাধরি করে আসে নাম-যশ। টিভি পর্দায় কিংবা বিলবোর্ডে যতই তোমার মুখ থাকুক না কেন, এগুলি ছাড়াও বেশ কিছু মানুষ রয়েছেন জীবনে সেটা ভুললে চলবে না।’

আরও পড়ুনঃ   যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

প্য়য়াঙ্কা নিজে পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভালোবাসেন। সম্প্রতি ভাইয়ের বিয়েতে শ্বশুর, শাশুড়ি-সহ উপস্থিত হয়েছিলেন। আবার কখনও ভ্রাতৃবধূর পোশাক ঠিক করতে দেখা গেছে তাকে। আবার কখনও দেখা গেছে বরযাত্রীদের সঙ্গে নাচতে— এক কথায় প্রিয়াঙ্কা যেন আর সাধারণদের মতোই বাড়ির মেয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১১

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১২

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৪

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৬

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৭

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

২০

Design & Developed by: BD IT HOST