১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত হবে: রিজভী

হেলাল উদ্দীন, বাগমারা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বিএনপির উদারতার কারণে এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলো। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হলো মুনাফেকি।’
বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় তাহেরপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘যে অন্যায় করে তার চক্রে কোন না কোন ভাবে সেই চক্রে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিলো খুন গুম, হামলা মামলা দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তার আশ্রয় এখন হয়েছে ভারতে।
আওয়ামী লীগের ১৬-১৭ বছরের নানান অনিয়ম দুর্নীতি, খুন, গুম লুটপাট তুলে ধরে বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিলো মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্নীয় স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। এদেশের আইন আদালত হাতের মুঠোয় নিয়ে অপরাধ করে পার পাওয়া যায় কিন্তু বিদেশে নয়।
বাংলাদেশ টিকে থাকুক, মাথা উঁচু করে দাঁড়াক শেখ হাসিনা তা চাননি। ইয়াবা চোরাচালানের সাথে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। রিজভী বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য। ভোট কেন্দ্রে ভোটার না যেয়ে সরকার কে একমাত্র স্বীকৃতি দিয়েছে ভারত। ভারত সরকার শেখ হাসিনাকে পাহাড়া দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ তার পাসপোর্টের বৈধতা নেই তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে। তিনি বলেন, ভারত যদি জামায়াতের কাছে অত্যান্ত প্রিয় হয়ে যায় তা হচ্ছে অত্যান্ত দুঃখ জনক।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে পারি তাহলে ছাত্র জনতার ত্যাগ কিছুটা শোধ হবে।
জিয়াউর রহমান খাল কাটার বিপ্লব করেছিলেন সেদিন থেকে এদেশ দাঁড়াতে শিখেছে। এদেশ কারো তাবেদার হবে না। আমরা নিজে চলতে চাই।
তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু’র সঞ্চালনায় এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম. সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি রাজশাহীর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. এরশাদ আলী ইশা, মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা মহিলা দলের সভাপতি সামছাদ বেগম মিতালি, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াাউর রহমান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।
এছাড়াও সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দেবাশিষ রায়, বিএনপি নেতা সৈয়দ মহসিন, রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাগমারা বিএনপি নেতা অ্যাড. মনিরুজ্জামান রঞ্জুসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST