১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শবে বরাতের পুণ্য রজনীতে শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব

অনলাইন ডেস্ক : তাবলিগ জামাতের ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পুণ্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম রজনী শবেবরাত হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।

জানা গেছে, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে। প্রথমবারের মতো শবে বরাতের পবিত্র রাতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, এমন পবিত্র ও বরকতময় মর্যাদাপূর্ণ রাতে বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ইসলামী জমায়েতের আয়োজন নিঃসন্দেহে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। এ রাতের ফজিলতের কারণে এবারের ইজতেমা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক বরকতে ভরপুর হবে বলে আশা করা হচ্ছে। এ রাতে মুসলিম উম্মাহর জন্য লাখ লাখ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন।

আরও পড়ুনঃ   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে

তিনি আরও বলেন, শবে বরাত বরকতময় রাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে বান্দাদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত হয়। হাদিস শরিফে শবে বরাতের রাতকে গুনাহ থেকে মুক্তি, তাকদির নির্ধারণ এবং দোয়া কবুলের রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। বান্দার এক বছরে ভাগ্য নির্ধারণ করা হয় এ রাতে। তার গোনাহ মাফ করা হয়। এই রাত মুসলমানদের কাছে বিশেষ সম্মান ও মর্যাদার। সেই সঙ্গে বিশ্ব ইজতেমায় তারা এই রাতে ঈমান আমলের বয়ান শুনে মুসলমানরা নিজেদের আরও পূত-পবিত্র করে তুলবেন বলে অনেকেই আশা করছেন।

আখেরি মুনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দুয়া করবেন।

আরও পড়ুনঃ   নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান উপদেষ্টা পরিষদের

এদিকে ইজতেমার ২য় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, দুয়া কবুলের রাত শবে বরাতে এ বছর ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় দেশ বিদেশি মুসল্লীদের মধ্যে বাড়তি এক ধর্মীয় আবেগ কাজ করছে। দলে দলে লাখো মুসল্লি ময়দানে আসতে শুরু করেছেন। দেশ বিদেশের মুসল্লিদের সঙ্গে এই রাতে দুয়া ও আমলে কাটাবেন সাধারণ মানুষ। পরদিন মুসলমানরা রোজা পালন করে ঐতিহাসিক জুম্মার নামাজে শরিক হবেন। আমরা জুমার নামাজে ২০ লাখ মুসল্লির উপস্থিতি আশা করছি।

বিশ্ব ইজতেমার ২য় পর্বের আয়োজকরা মনে করছেন, শবে বরাতের রাত বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ সুযোগ। এবারের বিশ্ব ইজতেমা সেই সুযোগকে আরও অর্থবহ করে তুলেছে। আমাদের সবার উচিত এ বরকতময় ইজতেমায় শরিক হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১০

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১১

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১২

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

১৩

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১৫

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১৬

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১৭

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৮

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST