১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকার আকস্মিক অবসর ঘোষণা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অর্জনের কথা বলা হলে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রসঙ্গ থাকবে সামনের কাতারে। শিরোপাজয়ী সেই দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে এরপর থেকে তাকে ২২ গজে খুব একটা দেখা যায়নি। শারিরীক ফিটনেসের জন্য লড়াই করছিলেন নিজের সঙ্গেই। এরই মাঝে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন নাবিল।

আজ (বুধবার) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঢাকা পোস্টকে নিজেই জানিয়েছেন খুলনার এই ক্রিকেটার। মূলত বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। গেল ৬ মাস আগে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি। এরপর গত ৩ মাস আগেই নির্বাচকদের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন।

আরও পড়ুনঃ   দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেললেও, ফর্মের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল। ব্যাট হাতে ধারাবাহিকতায় ফেরার লড়াইয়ের মাঝেই দিলেন অবসরের ঘোষণা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল। জানিয়েছেন, নিয়মিত ক্লাস-পরীক্ষাতেও অংশ নিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ   পবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গত বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন নাবিল। এসব দলের হয়ে কোনো ম্যাচে ফিফটি ছাড়িয়েছেন তো আবার কোনোদিন ছিলেন রানখরায়। সবমিলিয়ে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ এবং লিস্ট ‘এ’ শ্রেণির ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি ওপেনার নাবিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST