১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি, দেখতে মুখিয়ে আছেন শুভশ্রী

অনলাইন ডেস্ক : সকাল সকাল বড় ঘোষণা। অভিনেত্রী মিমি চক্রবর্তী আসছেন ‘ডাইনি’ হয়ে! গত বছরের মাঝামাঝিই খবরটা এসেছিল। তবে মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ডাইনি’ মিমির ফার্স্ট লুক।

হইচইয়ের তরফ থেকে সেই খবর সামনে আসতেই মিমির বান্ধবী শুভশ্রী গাঙ্গুলী যেন বেজায় খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখলেন, ‘লুকিং ফরওয়ার্ড’। অর্থাৎ এই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুনঃ   সৈকতে মনোকিনিতে ধরা দিলেন মানুষী চিল্লার

শুভশ্রীর সেই পোস্টে পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। অভিনেত্রীকে ভালোবাসার ইমোজি শেয়ার দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।

মিমির নতুন এই সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। যেখানে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আগামী ১৪ মার্চ ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে সিরিজটি।

এদিকে নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গেই পালন করছেন মিমি। রাত বারোটা বাজতেই কেক নিয়ে হাজির তার কাছের মানুষেরা।

আরও পড়ুনঃ   ‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে রুনা খান

যদিও বছর খানেক আগে ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ প্রেমের কাহিনীতে। জল গড়িয়েছিল বহুদূর। বিনিদ্র রাত, রাজের কান্না, মিমির অন্য সম্পর্ক…সবকিছু মিলিয়ে সরগরম ছিল টলিউড।

তবে এখন সব শান্ত। দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রী সংসার করছেন। অন্যদিকে মিমিও প্রাক্তন রাজকে ভুলে নিজের জীবনে কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST