১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়া কলোনি এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফাহিম (১৮) নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ফাইমকে রক্তাক্ত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির নিহত শিক্ষার্থী ফাহিম চকফরিদ এলাকার মানিকের ছেলে (৪৫)।

জানা যায়, কোচিং শেষে বাড়ি ফেরার সময় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ৮-১০ জন তার পথ রোধ করে মারপিট করে। এক পর্যায়ে তারা ফাহিমের বুকে ও শরীরের একাধিকস্থানে ছুরিকাঘাত করে চলে যায়। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ   সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি শুরু

স্বজনরা খবর পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসে। এসময় নিহত ফাহিমের স্বজনরা কান্নায় ভেঙে পরে।

ফাইিমের বড় ভাই কাইয়ুম বলেন, প্রায় ৪ মাস আগে তুই বলায় সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয় ফাইম নামের এক ছেলের সঙ্গে। ওই দিন ফাহিম একজন সিনিয়রকে শরীরে থুথু দিয়েছিল। পরে এনিয়ে চরম বিরোধ বেঁধেছিল তাদের মধ্যে। সে সময় বিষয়টি মীমাংসা করা হলেও দ্বন্দ্ব লেগেই ছিল। তারা ফাহিমকে হত্যার হুমকিও দিয়েছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা একেএম মুহিন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST