১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি মহাসচিব বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। দেশে যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারে না। সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সামনে এগুলো ঘটেছে, যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করেছে, ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগাদা দেয়া হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে। একইসঙ্গে গত ১৫/১৬ বছরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার বিষয়েও কথা হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১০

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১২

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৩

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৪

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৫

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৬

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৭

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৮

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৯

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST