১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ১০ সাংবাদিক পেলেন ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০ সাংবাদিককে ‘রাবিসাস অ্যালামনাই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ প্রদান করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অ্যালামনাইর আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে ক্যাম্পাস সাংবাদিকতায় প্রথম স্থানে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের নোমান ইমতিয়াজ, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন প্রথম আলোর সাজিদ হোসেন ও খবরের কাগজের সিরাজুল ইসলাম সুমন এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন আজকের পত্রিকার রিপন চন্দ্র রায় ও সমকালের অর্পণ ধর।

এ ছাড়া পাঁচজনকে বিশেষ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তাঁরা হলেন—দৈনিক বাংলার আসিফ আজাদ সিয়াম, কালবেলার সাজ্জাদ হোসেন, কালের কণ্ঠের মাহবুব হাসান, প্রতিদিনের বাংলাদেশের শাকিবুল হাসান এবং সাম্প্রতিক দেশকালের জাহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিসাস অ্যালামনাইয়ের সভাপতি কে এম শহীদুল হক। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, সম্মানিত অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল ও প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক আহমদ সফিউদ্দিন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদা নাসরিন কনকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রাবিসাস অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক রব মজুমদার। বক্তব্য দেন রাবিসাসের বর্তমান সভাপতি নোমান ইমতিয়াজ, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। তবে অনেক ক্ষেত্রে মাঠের পরিস্থিতির সঙ্গে সাংবাদিকতা মেলে না। বিগত দিনগুলোয় স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের বিগত দিনের এই ভুলগুলো শুধরে নেওয়া উচিত। কোথায় ভুল করলাম আর কোন স্বার্থের কারণে দেশ, সমাজ এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে পারলাম না, সাংবাদিকদের সেটা চিন্তা করা উচিত। আর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে চাইলেই সেটি করা সম্ভব।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভবন নির্মাণে টাকা দিলেই মিলছে ফায়ার সনদ

উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে। তারা আর ১০টি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সচেতন, যুক্তিবাদী এবং তথ্যনির্ভর। আমি মনে করি, গণমাধ্যমে যারা কাজ করবে, তাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকা উচিত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত সময়ে গণমাধ্যম অনেক বেশি পক্ষপাতদুষ্ট হতে দেখা গেছে। ফলে সাধারণ জনগণের গণমাধ্যমের ওপর বিশ্বস্ততা নড়বড়ে হয়ে গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST