১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। অধিকৃত এই ভূখণ্ডের নূর-শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান চলাকালে প্রাণ হারান ওই নারী।

হামলায় ওই নারীর গর্ভের সন্তানও নিহত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রালয়ের থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিহত ওই নারীর নাম সুন্দুস জামাল শালাবি (২৩)। নিহত ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও সফল হতে পারেনি স্বাস্থ্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

এদিকে ফিলিস্তিনে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হতাহতের খবর পাওয়া গেলেও ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে (শরণার্থী) শিবিরে প্রবেশ করতে বাধা দেয়।

আরও পড়ুনঃ   সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

ফিলিস্তানের বার্তাসংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার মোতায়ন করে এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।

ফিলিস্তিনে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বন্ধে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযান চলাকালে ভারী গুলিবর্ষণ ও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST