৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চীনে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ৩০

অনলাইন ডেস্ক : চীনে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিখোঁজ হয়েছেন। দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিধসের এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে এবং এর বাসিন্দারা আটকে পড়েন।

এই ঘটনায় শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিধসের পর অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় ১১টা ৫০ মিনিটে সিচুয়ান প্রদেশের জিনপিং গ্রামে ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়ে এবং বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েন। অবশ্য দুজনকে উদ্ধার করা হয়েছে।

কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর একটি বিবৃতি অনুসারে, ভূমিধসের ঘটনার পর ঘটনাস্থলে একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আটকে পড়াদের উদ্ধারের জন্য সর্বাত্মক নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ   গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোতে একটি খাড়া পাহাড় থেকে কাদা এবং পাথরের বিশাল ধস দেখা যাচ্ছে এবং একটি ছোট গ্রামের ওপর সেগুলো নেমে আসে বলে মনে হচ্ছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শত শত জরুরি কর্মী জীবিতদের সন্ধান করছেন। প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃপক্ষকে “নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার, হতাহতের সংখ্যা কমিয়ে আনা এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে পরিচালনা করার জন্য যথাসম্ভব সবকিছু করার” নির্দেশ দিয়েছেন।

চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং আশপাশের অঞ্চলে সম্ভাব্য ভূতাত্ত্বিক ঝুঁকির হুমকি নিয়ে তদন্তের জন্যও বলেছেন।

আরও পড়ুনঃ   রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্রামবাসীরা বলেছেন- গত ছয় মাস ধরে ওপর পাহাড়ের নিচে প্রায়ই বড় পাথর গড়িয়ে পড়তে দেখা গেছে। সিনহুয়াকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এপি জানিয়েছে, হুমকির মুখে থাকা বাসিন্দাদের অন্য আরও বিপর্যয় এড়াতে সরিয়ে নেওয়া উচিত বলেও জানিয়েছেন লি।

চীনের দক্ষিণ-পশ্চিমের দুর্গম, পাহাড়ী অংশে ভূমিধসের প্রবণতা থাকতে পারে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে চীনের ইউনান প্রদেশে একটি খাড়া পাহাড় ধসে পড়ে এবং একটি গ্রামের কিছু অংশ ধ্বংস হয়ে যায়। এতে বহু মানুষের প্রাণহানি হয়েছিল। ১১ বছর আগে একই অঞ্চলে পৃথক ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST