৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রোববার থেকে সুপ্রিম কোর্টে পরিচয়পত্র সঙ্গে আনতে নির্দেশনা

অনলাইন ডেস্ক : নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।’

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় বইমেলার প্রস্তুতিমূলক সভা

এদিকে ৮ ফেব্রুয়ারি শনিবার সুপ্রিম কোর্টকে ঘিরে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্ট মাজার গেট দিয়ে যারা প্রবেশ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে ঢুকতে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST