৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বিতর্কিত মন্তব্য

অনলাইন ডেস্ক : বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেছেন, ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারে না। শনিবার আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারত ছাড়া বাংলাদেশের কর্মকাণ্ড চলতে করতে পারে না বলে মন্তব্য করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিবেশী দেশের সঙ্গে যেসব দ্বিপাক্ষিক সংযোগ প্রকল্প সম্পন্ন হয়েছে অথবা সমাপ্তির দ্বারপ্রান্তে রয়েছে, সেগুলো ভবিষ্যতে কার্যক্রম শুরু করবে বলে আশাপ্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘‘আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলেছি এবং মৈত্রী সেতু নির্মিত হয়েছে। বাংলাদেশের আখাউড়া ও ত্রিপুরার আগরতলার মাঝে রেল সংযোগ রয়েছে। সবকিছু প্রস্তুত আছে। সম্প্রতি বাংলাদেশে সমস্যা চলছে…আমি নিশ্চিত, ভবিষ্যতে এটি (আন্তর্জাতিক রেলপথ সংযোগ) চালু হবে। এটি নিষ্পত্তি হবে। কারণ বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারে না।’’

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত হলো বিমান

গত বছরের ডিসেম্বরে ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ত্রিপুরাকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করে হাতে নেওয়া বেশ কয়েকটি প্রকল্প সেখানকার অস্থিরতার কারণে বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, উভয় দেশকে সংযুক্ত করে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু প্রস্তুত হওয়া সত্ত্বেও ব্যবহার করা যায়নি। সেতুটি ২০২১ সালে উদ্বোধন করা হয়।

মানিক সাহা বলেন, দুই দেশের পণ্য পরিবহনের জন্য ফেনী নদীর ওপর নির্মিত সেতু, সাবরুমের সমন্বিত চেক পোস্ট ও সেপাহিজালা জেলার আন্তর্জাতিক নৌপথ পরিবহনসহ অন্যান্য প্রকল্পগুলো সরকারিভাবে উদ্বোধন করা হয়েছিল। গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এসব প্রকল্প বিলম্বিত হচ্ছে।

আরও পড়ুনঃ   মধ্যরাতে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ

তিনি বলেন, ত্রিপুরার বোধজংনগর রাবার ইন্ডাস্ট্রি থেকে উৎপাদিত পণ্য সামগ্রী এখন বাইরেও যাচ্ছে। বাংলাদেশেও যাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এখন কিছুটা অপেক্ষা করতে হবে। আর আমাদের ছাড়াও বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তী সময়ে এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন, মৈত্রী সেতু নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে সেটা। সবকিছু প্রস্তুত আছে। কিন্তু সময়ের কারণে অপেক্ষা করতে হবে। রেল লাইনে বাংলাদেশের আখাউড়ার সঙ্গে আগরতলার সংযোগ হয়ে গেছে। এটা চালু করা গেলে আগরতলা থেকে কলকাতায় যেতে মাত্র ৭/৮ ঘণ্টা সময় লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১০

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১১

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১২

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৫

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৭

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৮

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৯

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST