৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

সাইদ সাজু, তানোর : জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর (পায়রা) উড়িয়ে রাজশাহীর তানোরে দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর সাইফুল ইসলাম হীরক। শুক্রবার সকালে তিনি তানোর পৌর এলাকার তালন্দ ফুটবল মাঠে সমাসপুর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুন ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্ট ও খেলাধূলার বিকল্প নেই। শরীর ও মনকে ভালো রাখতে নিয়োমিত খেলাধূলা করতে যুবকসহ কিশোরদের প্রতি উদার্থ আহবান জানান তিনি। তিনি বলেন, আজকের তরুণ ও যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র সমাজ স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে। আগামীর মানবিক দেশ গঠনে তরুণ ও যুবকদের ভুমিকা রাখতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদ্রাসার নামে লিজ ছাড়াই খাস জমি ভোগ দখল করছেন ২৭ বছর

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমার বড় ভাই সুলতানুল ইসলাম তারেক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। দলের হাই কমান্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিদি আমার বড় ভাইকে দলীয় মনোনয়ন দেন এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে তরুণ ও যুব সমাজকে নিয়ে নানা মূখী কাজ করা হবে। খেলা-ধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে প্রতিটি মাঠে নিয়োমিত খেলা-ধূলা হয় সে ব্যবস্থা করা হবে।

সমাসপুর একতা সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠু প্রমুখ। তত্ত্বাবধান ও খেলা পরিচালনা করেন কৃষি ব্যাংক রাজশাহীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক ও মনিরুল ইসলাম। এসময় বিপুল সংখ্যক ক্রীড়া মোদীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মোহনপুর মৌগাছী বনাম বাগমারা অন্তর রাইডার্স। খেলায় ৮টি দল অংশ গ্রহণ করবে। শনিবার বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্তার বিতরণ করবেন সাংসদ পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST