৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

আজ সকালে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫)

স্টাফ রিপোর্টার : “উৎসবের আনন্দে হোক রঙিন” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্য দিয়ে ঐতিহ্যের রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে।
আজ (৭ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে নগরীর হেতেমখাঁস্থ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানের বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, আজ আনন্দের দিন আনন্দ করুন। মনমরা হয়ে বসে থাকবেন না। এমন দিনে আনন্দের বিকল্প নেই। পরে তিনি উপস্থিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে গান গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আখতার জামীল সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।
আলোচনা পর্বে বিদ্যালয়ের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিন সকালে প্রাক্তন ও বর্তমান প্রায় ১২০০ শিক্ষার্থী টি-শার্ট, টুপি, ভুভুজোলা বাঁশি নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।
পরে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST