৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার : আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’। সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক অফিয়া আখতার। পরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। আমার সামনে যারা বসে আছেন তারা প্রথম শ্রেণির নাগরিক। আমরা তাদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে সেবা দিতে চাই। আমি যখন প্রথম শ্রেণির সেবা দিব তখন আমার মর্যাদা আপনা-আপনি প্রথম শ্রেণির হয়ে যাবে।

তিনি বলেন, গ্রন্থাগার দিবস উদ্যাপনের উদ্দেশ্য হলো সকলকে বই পড়তে হবে ও অন্যদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে এবং নিজেও পড়তে হবে। যে শিক্ষাব্যবস্থা ছিল তা আমাদের বইমুখী করতে পারেনি। সৃজনশীলতার একটা সময় আছে তার জন্য একটি ভিত্তি থাকতে হবে। একটি বাচ্চাকে বুঝতেই দিলেন না পড়াশুনা কি জিনিস, তার কাছ থেকে সৃজনশীলতা কিভাবে আশা করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারছে না। এটা কেন হয়েছে নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আছে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আফিয়া আখতার বলেন, আগে পাড়ার মোড়ে আড্ডা ছিল কম, গ্রন্থাগারে আড্ডা বেশি ছিল। এই কালচারটা আর নেই। আমরা সবাই মোবাইলে ঢুকে পড়েছি। মোবাইলের মধ্যে হয়তো ইÑলাইব্রেরি আছে সেটা ১০ মিনিট পড়লে আমার চোখ আর নিতে চায়না। চোখ’ই যেটা নিতে চায় না সেটা মেধা ও মননে কিভাবে নিবে এ প্রশ্ন রেখে তিনি বলেন, আমি যখন একটি বই পড়ি তখন আমি বইয়ের ভিতরে ঢুকে যাই।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, বাচ্চাদের মোবাইল কিনে না দিয়ে বই কিনে দেন। অন্তত প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে মোবাইল থেকে বিরত রাখুন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যদি তোমরা মোবাইলের প্রতি আসক্ত হও তাহলে সর্বোচ্চ ক্ষতির পর্যায়ে চলে যাবে। তোমরা একটা পঙ্গু জাতিতে পরিণত হবে এটা আমরা কখনই চাইনা। এসময় তিনি সবাইকে লাইব্রেরিতে একবার ঘুরে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা


রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন রাজশাহী জেলা প্রশাসক।

উল্লেখ্য গ্রন্থাগার দিবস ২০১৮ সাল থেকে উদ্যাপিত হয়। দেশে এখন মোট সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা ৭১টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST