৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ, দিতে হচ্ছে পরীক্ষা

অনলাইন ডেস্ক : চলতি মাসের ১ ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগং। সেই সুবাদে প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি। সেদিন দলটির হয়ে স্পিনার আরাফাত সানি ৪ ওভার বল করে দিয়েছিলেন ৪১ রান। উইকেট তুলে নেন ১টি।

আর সেদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। পরে সেটি ম্যাচ রেফরিকে জানানো হয়। আর সে কারণে বিপিএলের ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে।

আরও পড়ুনঃ   খেলা চলাকালে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ও সন্তানের জন্ম

সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে ম্যাচ খেলতে কোনো বাধা থাকে না। সানির ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে গতকালও তিনি খেলেছেন ম্যাচ। খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার। এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে ৬ তারিখ বোলিং অ্যাকশন বোলিং দিবেন সানি। ঢাকা পোস্টকে পুরো বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

২০১৫ সালেও বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হয় সানির। সেবারে তিনি পরীক্ষার মাধ্যমে উতরে যান।

আরও পড়ুনঃ   ‌‌‘সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন্স ক্লাব ভূমিকা রাখছে’

এর আগে চলতি বিপিএলেই চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে ছিল সন্দেহ। ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে বরিশালের বিপক্ষে ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। ২৫শে জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। বৈধতা পেয়ে তবেই ফিরেছেন মাঠে।

বিপিএলের চলতি আসরে ৯ ইনিংসে বল করে ২৪৯ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন আরাফাত সানি। প্রতি ২৪.৯০ রানে পেয়েছেন ১টি করে উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮ এর বেশি রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST