৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিয়ায় নির্বাচন কবে হবে, জানালেন শারা

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের জন্য আরও ৪ থেকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিরিয়াবাসীকে।

দেশটির টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শারা বলেন, “আমার অনুমান, নির্বাচনের জন্য আরও চার কিংবা পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমাদের। কারণ এজন্য একটি বড় অবকাঠামো প্রয়োজন এবং সেই অবকাঠামো নির্মাণ কিংবা পুনঃনির্মাণ করতে সময়ের প্রয়োজন।”

“যেমন প্রথম কাজ হলো জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা। বিশ্বের কোনো দেশে জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা ছাড়া নির্বাচন অসম্ভব।”

আরও পড়ুনঃ   ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ

আহমেদ আল শারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইন-কানুন জারি করা করা হবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন।

“সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার নেত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে যাবে,” সাক্ষাৎকারে বলেন তিনি।

গত ডিসেম্বরে সিরিয়ার সরকারবিরোধী রাজনৈতিক দল ও কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দুর্দান্ত অভিযানে পতন ঘটে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার নেতৃত্বাধীন সরকারের। দামেস্কের পতনের পর সপরিবারে দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। আহমেদ আল শারা ছিলেন সেই সরকার পতন অভিযানে নেতৃত্ব দেওয়া সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের প্রধান সংগঠক এবং শীর্ষ কমান্ডার।

আরও পড়ুনঃ   ফারাক্কা ব্যারেজ নিয়ে ভারত সরকারের কঠোর সমালোচনা মমতার

গত ৩০ ডিসেম্বর সরকারপতন অভিযানে অংশ নেওয়া দল ও গোষ্ঠীগুলো আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তবর্তী সরকার গঠনের ক্ষমতাও প্রদান করা হয় তাকে।

সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার গঠনের শিগগিরই একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। তারপর জাতীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন করে সবার মতামতের ভিত্তিতেই গঠন করা সেই সরকার।

“আমরা সিরিয়ায় একটি অন্তর্ভূক্তিমূরক অন্তর্বর্তী সরকার দেখতে চাই। এমন একটি সরকার, যা সিরিয়ার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১০

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১১

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১২

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১৩

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১৪

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১৫

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১৮

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

২০

Design & Developed by: BD IT HOST