৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সব আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

অনলাইন ডেস্ক : গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনেরই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরিদপুরের চারটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদপুরের নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন। এরমধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত (ফরিদপুর-১) আসন। এই আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য ইলিয়াছ মোল্লাকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে।

আরও পড়ুনঃ   উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদ্যাপন

নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ আসন গঠিত। সেখানে নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেনকে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি তালমা গ্রামে । তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরেছিলেন।

ফরিদপুর সদর উপজেলা নিয়ে নিয়ে গঠিত (ফরিদপুর-৩) আসন। জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব এই আসনে প্রার্থী করা হয়েছে । তিনি বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লা এলাকার বাসিন্দা। আব্দুত তাওয়াব ২০১৪ সালে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

ভাংগা, সদরপুর ও চরভ্রদাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন গঠিত। এই আসনে ভাংগা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনকে জামায়াতের প্রার্থী করা হয়েছে। তিনি ভাংগা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাড়ি ভাংগার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামে। তিনি তারাইল আলিম মাদ্রাসার শিক্ষক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST