৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১২ বছর পর রঞ্জিতে ফিরে কোহলি করলেন ৬ রান

অনলাইন ডেস্ক : প্রায় এক যুগেরও বেশি সময় পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। কিন্তু প্রত্যাবর্তনটা আত্র জন্য মোটেও সুবিধার হলো না। দিল্লির হয়ে প্রথম ইনিংসে খেলতে নেমে দুই অঙ্ক ছোয়ার আগেই সাজঘরে ফিরতে হয়েছে কোহলিকে।

কোহলি মাঠে নামবেন বলে আজ আরুন জেটলি স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। এমনিতে রঞ্জি ম্যাচে এত দর্শকের দেখা মেলা ভার! কোহলি বলে কথা! প্রিয় ক্রিকেটারের ম্যাচ মিস করতে রাজি না বলেই দিল্লির কোহলি ভক্তরা এমন ভিড় জমিয়েছেন গ্যালারিতে।

দিল্লি ও রেলওয়েসের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করার তালিকায় না থাকলেও লোকের আগ্রহের কারণে পরে এটি স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর এই ম্যাচের জন্য মাঠে টিকেট ফ্রি করে দিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ   ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ

ম্যাচের প্রথম দিনে বৃহস্পতিবার রাত তিনটা থেকেই মাঠের সামনে দর্শক জড়ো হতে শুরু করেন। ভোরের আলো ফোটার আগেই মাঠের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। মাঠের গেট খোলার পর হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে আহত হন কিছু দর্শক। এমনকি আঘাত পান নিরাপত্তারক্ষীরাও। পরিস্থিতি সামলাতে বাড়তি নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে হয়।

ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ ঘিরে এত উন্মাদনা স্রেফ কোহলি খেলবেন বলেই। কিন্তু সেই কোহলি ব্যাট হাতে ব্যর্থ প্রথম ইনিংসে। ১৫ বল খেলে করেছেন মাত্র ৬ রান। রেলওয়েসের ডানহাতি পেসার হিমানশু সাংওয়ানের করা বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে ছোবল দেয় স্টাম্পে। অফ স্টাম্প আছড়ে পড়ে কয়েক গজ দূরে।

আরও পড়ুনঃ   এত বড় ঋণের বোঝা নিয়ে সরকার পরিচালনা খুব কঠিন: অর্থ উপদেষ্টা

এই ম্যাচের আগে কোহলি সবশেষ ভারতে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। দিল্লির হয়ে উত্তর প্রদেশের বিপক্ষে ম্যাচটি ছিল এই আরুন জেটলি স্টেডিয়ামেই। তখনও তারকা হয়ে ওঠেনিনি কোহলি। টেস্ট ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি সবশেষ খেলেছেন ২০১৫ সালে ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST