৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভাইরাল সেই মোনালিসাকে নিয়ে মন্তব্য কঙ্গনার

অনলাইন ডেস্ক : কাজলটানা বাদামি চোখ, শ্যামলা গায়ের রং। বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল মোনালিসা নামের এই কন্যা। ভারতে চলতি বছরের মহাকুম্ভের মেলায় মালা বিক্রি করতে এসেই মূলত নেটিজেনদের নজর কাড়েন এই নারী।

আবার শোনা যাচ্ছে, এই মোনালিসার কাছে নাকি বলিউড থেকে কাজের প্রস্তাব গেছে। এরপর থেকে নেটিজেনদের পর এবার বলিউড তারকাদের নজরেও শ্যামবর্ণের এই রূপবতী। ইতোমধ্যে মোনালিসার এই রূপের তারিফ করেছেন ইন্ডাস্ট্রিজের ঠোঁটকাটা খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

তবে মোনালিসার প্রসঙ্গ টেনে বলিউডে শ্যাম বর্ণের অভিনেত্রীদের অবমূল্যায়নের কথাও আনেন কঙ্গনা। অভিনেত্রী মনে করেন, দীপিকা পাডুকোন, বিপাশা বসু, কাজলের মতো নায়িকাদের একটা সময় যে কদর ছিল, সেই একই স্কিনটোনের নায়িকাদের কদর নাকি এই যুগে করা হয় না!

আরও পড়ুনঃ   অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা

সম্প্রতি মোনালিসার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে কঙ্গনা লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটমাধ্যমে আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? এক সময়ে অনু আগারওয়াল, কাজল, বিপাশা বসু ও রানি মুখার্জি এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?

একটা সময়ে গায়ের রং শ্যামলা হলেও কয়েক অভিনেত্রী প্রসাধনীর মাধ্যমে আজ ফর্সা হয়ে উঠেছে। কিন্তু তাদের মুখের মধ্যে আগের সেই লাবণ্য নেই- মনে করেন অভিনেত্রী। তাই কঙ্গনার প্রশ্ন, মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?

আরও পড়ুনঃ   বিয়ের আগেই ‘স্বামীর মৃত্যু’ মুখে আনলেন ঋতাভরী!

শোনা যাচ্ছে,, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকেও ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। এও শোনা যায়, মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দার সামনে সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তার সৌন্দর্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১০

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১১

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১২

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১৩

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৪

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৫

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৬

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৭

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১৮

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST