৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘সবকিছুই তো চলছে, শুধু শিল্পীরা কাজ করতে গেলেই প্রবলেম কেন’

অনলাইন ডেস্ক : সম্প্রতি সময়ে শোবিজাঙ্গনের কয়েকজন অভিনেত্রী বিভিন্ন শোরুম উদ্বোধন কিংবা অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে মিডিয়াপাড়াতেও নানা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

সবশেষ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও অপু বিশ্বাস একটি শো-রুম উদ্বোধনে যেতে পারেননি। এর আগে একই ঘটনা ঘটেছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনের সঙ্গেও।

বিষয়গুলো নিয়ে এবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। যেখানে তিনি, জুলাই আন্দোলনে শোবিজ তারকাদের ভূমিকা তুলে ধরেছেন। পাশাপাশি যারা অভিনেত্রীদের কর্মকাণ্ডে বাধাগ্রস্থ করেছেন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, আমি বুজলাম না, সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেনো?

আরও পড়ুনঃ   চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আইটেম গানে নাচলেন ধনশ্রী

অভিনেত্রী লেখেন, এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে নিয়ে এতো মাথাব্যাথা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধিমনন, নিজস্বতা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ এগুলো কি আদৌও সম্ভব?

এরপর চমক উল্লেখ করেন, এই শিল্পীদের মধ্যেই কয়েকজন, যারা জীবনের ভয় না করে কয়েকদিন আগেই রাজপথে নেমেছিলো দেশ আর দেশের মানুষকে ভালোবেসে, তাদেরকে আমরা নিমিষেই ভুলে যাই। অথচ তাদের কন্ঠস্বর ছিল নির্ভীক, তাদেরকে সহজেই জামাত শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায়নি, তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিলো তাদের লাখো-কোটি ভক্ত অনুসারী। যারা আপনাদের পাশে দাড়িয়েছে দেশকে ভালোবেসে, তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা?

আরও পড়ুনঃ   বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা

চমকের প্রশ্ন, আপনারা আসলে কারা? আপনাদের আসল উদ্যেশ্যে কি? এই দেশ আমাদের সবার, এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার। এই দেশকে আমরা ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে আসলে, আমরা ধরে নিব- আপনারা আর যাই হোক এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসেন না!

সবশেষ এই অভিনেত্রী স্মরণ করিয়ে দিলেন, ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান, ‘দেশটা করোর বাপের না’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST