৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের দায়ে সোহেল রানা (৩৬) নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোছা. সালমা বেগম আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলা সদরের আসগোলা এলাকার মনসুর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, আসামি এই মামলায় জেল হাজতে ছিলেন। তাকে হাজির করা হলে আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় ভূয়া দলিলে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ

জানা গেছে, ২০২১ সালের ২২ জুন চন্দ্রা থেকে ওই তরুণী ট্রাকের পেছনে বসে সিরাজগঞ্জের চান্দাইকোনায় আসছিলেন। ট্রাকে আরও কয়েকজন যাত্রী ছিল। ট্রাকটি এলেঙ্গা এলাকায় আসার পর চালক ও হেলপার অন্যান্য যাত্রীদের নামিয়ে দিলেও ওই তরুণীকে নিয়ে রওনা দেয়।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক থেকে নেমে যাওয়া এক যাত্রী ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু ট্রাকচালক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কড্ডার মোড় এলাকায় বেরিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার ও চালককে আটক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST