৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না, প্রশ্ন ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সাথে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে করে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, খারাপ এই পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। এমনকি হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, তাকে এই ঘটনার বিষয়ে “পুরোপুরি ব্রিফ করা হয়েছে”। পরে দুর্ঘটনার চার ঘণ্টারও কম সময় পরে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে পোস্ট করেন।

সেখানে ট্রাম্প বলেন, “বিমানটি বিমানবন্দরে যাওয়ার নিখুঁত এবং রুটিন লাইনেই ছিল। তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময়ের জন্য সরাসরি বিমানে দিকেই যাচ্ছিল। এটি পরিষ্কার রাত, বিমানের আলোও জ্বলছিল। তাহলে কেন হেলিকপ্টারটি ওপরে বা নিচে গেল না, বা অন্যদিকে ঘুরলো না কেন।”

আরও পড়ুনঃ   ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি

তিনি আরও বলেন, “কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারকে কি করতে হবে তা না বলে তারা বিমানটি দেখেছে কিনা জিজ্ঞাসা করল। এটি এমন এক খারাপ পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে এটি প্রতিরোধ করা উচিত ছিল। ভালো কিছু নয়!!!”

এর আগে বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সৈন্য ছিলেন।

হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও আমেরিকায় বিবিসির পার্টনার সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।

ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে। এফএএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২, যা কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আরও পড়ুনঃ   গাজায় বিয়ের আসরে বোমা ফেলল ইসরায়েলি বাহিনী, নিহত ৬

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। সিবিএস জানাচ্ছে, দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

হেলিকপ্টারটিতে কোনও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না জানিয়েছেন একজন কর্মকর্তা। রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে ২৮ মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “ভয়ঙ্কর দুর্ঘটনা” বলে বর্ণনা করেছেন এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর “অসাধারণ কাজের” জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১০

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১২

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

১৩

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

১৪

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৭

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১৯

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

২০

Design & Developed by: BD IT HOST