২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত, পছন্দ পাকিস্তানি পাত্র

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন। দু দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি। জানালেন, আর কোনো ভুল করতে চান না তিনি। তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া’র সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

এর আগের দুই স্বামী নিয়ে রাখির জীবনে বেশ ধকল যায়। গোপনে প্রথম বিয়ের বিষয়টি রিয়্যালিটি শোয়ের এক মঞ্চে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্পদিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয়বার বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। আদিলকে বিয়ে করার জন্য তিনি নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। তবে দ্বিতীয় বিয়েও টেকেনি তার। দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশসহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

আরও পড়ুনঃ   অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

এবার রাখি জানালেন, আর কোনো বিড়ম্বনায় পড়তে চান না তিনি। গত দু’বারের ভুল আবার করতে চান না। তাই বুঝেশুনে এবার পাত্র পছন্দ করলেন তিনি। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা। পাত্রের নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত।

আরও পড়ুনঃ   দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

অভিনেত্রী জানান, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পান। সেখান থেকেই বেছে নেন দোদিকে।

রাখি বলেন, ‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালোবাসি।’

তিনি জানিয়েছেন, পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST