২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অপহরণের ৪৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় অপহরণের ৪৯ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী নিয়ামুল হাসান সজিব (৩৭) গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৯ জানুয়ারী) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অপহরণকারী নিয়ামুল হাসান সজিবকে কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে প্রেরণকৃত নিয়ামুল হাসান সজিব সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের ইয়াছিন আলী শেখের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী বোনকোলা স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রায় সজিব উত্ত্যক্ত করতো। গত ৯ ডিসেম্বর ভুক্তভোগী স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার না জানতে পেরে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে। স্থানীয় এলাকাবাসী জানায়, বোনকোলা বাজারে প্রার্থনা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোকপির দোকান রয়েছে সজিবের এবং স্ত্রীসহ এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে তারপরও সে পরকিয়া প্রেমে জড়িয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ভুক্তভোগীর মা রিক্তা খাতুন বলেন, আমার স্কুল পড়ুয়া মেয়েকে এর আগেও বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে সজিব। আমি বিষয়টি বুঝতে পারিনি। সর্বশেষ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ২৮ জানুয়ারী মঙ্গলবার রাতে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া অপহৃত স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST