২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এবার মার্কিন সরকারের অভ্যন্তরীণ সহায়তাও স্থগিত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : বিদেশে সহায়তা প্রদান স্থগিতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন কল্যাণমূলক খাতে সহায়তা ও ঋণ প্রদানও সাময়িকভাবে বন্ধের আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগের পরিচালক ম্যাথিউ ভায়েথ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, “প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুসারে, আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রের অলাভজনক খাতগুলোতে অর্থ সহায়তা ও ঋণ প্রদান সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। আগামী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।”

আরও পড়ুনঃ   রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?

তবে সামাজিক নিরাপত্তা, চিকিৎসা পরিষেবা এবং সাধারণ পর্যায়ে লোকজনকে অর্থ সহায়তা প্রদান এ আদেশের আওতাভুক্ত হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ম্যাথিউ ভায়েথ।

জলবায়ু, জনস্বাস্থ্য, পরিবেশসহ আরও নানা বিষয়ভিত্তিক প্রচুর সংখ্যক সরকারি বেসরকারি সংস্থা রয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নেই চলে এসব সংস্থা ও প্রতিষ্ঠান। প্রতি বছর এসব সংস্থায় লক্ষ কোটি ডলারের সহায়তা ও ঋণ প্রদান করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। ট্রাম্পের এ আদেশ এসব সংস্থার ওপর বড় আঘাত।

বিবৃতিতে ম্যাথিউ ভায়েথ বলেছেন, বিগত বাইডেন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের আমলে যেসব সংস্থাকে অর্থ সহায়তা ও ঋণ প্রদান করা হয়েছিল, সেগুলোর যাচাই ও পর্যালোচনা চলছে। এটি শেষ হওয়ার পর এ ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ায় ১৪০ রোহিঙ্গা, ৩ জনের মৃত্যু

গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। এসব আদেশের মধ্যে বিদেশি সহায়তা প্রদান স্থগিত বিষয়ক একটি আদেশও ছিল। এই আদেশে স্বাক্ষরের কয়েক দিন পর অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোতেও সহায়তা প্রদান স্থগিত করলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST