২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম হাদিকুল ইসলাম (৫৪)। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাকবাংলো এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ জানান, হাদিকুল চেক জালিয়াতির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে। সম্প্রতি তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদরোগ শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই ৪৩ গোল!

জেলার আরও জানান, সম্প্রতি তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো হলে সরাসরি রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তাই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। মঙ্গলবার সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST